আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাসপাতালের ১৫টি ফ্যান চুরি: বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করত সাংবাদিক আলিফ প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে ১৫০ নতুন ট্রলি যুক্ত, বাকিগুলো যাবে চট্টগ্রাম ও সিলেটে সরকারি চাকরিজীবীরা এই মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত : ইশরাক শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় বাসে তল্লাশি: ৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার ঘুস নেওয়ার সত্যতা প্রমাণ সত্ত্বেও অধরা মানিকগঞ্জের নায়েব মোতালেব ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬ নড়িয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মাহবুব কক্সবাজার এসপি অফিস ও প্রেস ক্লাবের সামনে ফ্ল্যাটে মিলল ৩ লাখ পিস ইয়াবার গোডাউন, গ্রেফতার ৩ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলল ইশরাক

অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

১৯ অক্টোবর ২০২৬

​পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মত, বর্ণ, ধর্ম কিংবা যত প্রভাবশালীই হোক না কেন—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে অপরাধ নির্মূলে মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

​সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​জুলাই অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশ বাহিনীকে দ্রুত ঘুরে দাঁড় করাতে এর সদস্যদের মনোবল, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কাজ জোরেশোরে চলছে। জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

​তরুণ সমাজের অবক্ষয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘পাড়া-মহল্লায় তরুণদের মাঝে মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন বড় অপরাধের অন্যতম প্রধান অনুঘটক হয়ে উঠছে। কিশোর গ্যাং দমনে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

​পূজামণ্ডপ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network