আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করত সাংবাদিক আলিফ প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে ১৫০ নতুন ট্রলি যুক্ত, বাকিগুলো যাবে চট্টগ্রাম ও সিলেটে সরকারি চাকরিজীবীরা এই মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত : ইশরাক শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় বাসে তল্লাশি: ৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার ঘুস নেওয়ার সত্যতা প্রমাণ সত্ত্বেও অধরা মানিকগঞ্জের নায়েব মোতালেব ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬ নড়িয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মাহবুব কক্সবাজার এসপি অফিস ও প্রেস ক্লাবের সামনে ফ্ল্যাটে মিলল ৩ লাখ পিস ইয়াবার গোডাউন, গ্রেফতার ৩ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলল ইশরাক আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিব: ইশরাক মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী, জানাল বিটিভি

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করত সাংবাদিক আলিফ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬

​মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলনসহ সীমান্ত এলাকার নানা অপরাধচক্র উন্মোচনে কখনো মুচি, কখনো ফেরিওয়ালা, আবার কখনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশ ধারণ করতেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। সাহসী এই অনুসন্ধানী সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

​সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্গাপুর থানার এসআই আসাদুল ইসলাম।

​গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক আলিফ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি 'ডিটেকটিভ আর্টিকেল' নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি বিশেষ ঘোষণা দিয়ে পোস্ট করেছিলেন।

​হুমকিতেও থেমে থাকেনি অনুসন্ধান

সহকর্মী ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অনুসন্ধানের স্বার্থে আলিফ ঝুঁকি নিয়ে অপরাধীদের কাছাকাছি পৌঁছে যেতেন। এসব প্রতিবেদন প্রকাশের কারণে আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। একাধিকবার হামলার চেষ্টা হওয়া সত্ত্বেও তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। ফলে তার নিরাপত্তাঝুঁকি যথাযথ গুরুত্ব পেয়েছিল কি না, তা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজ।

​মামলা ও গ্রেফতার

ঘটনার পর নিহত আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরদিন গত শনিবার দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকার পুরোনো সিনেমা হলের পাশ থেকে সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৪) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাজিবুল পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।

​দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, সাংবাদিক আলিফ হত্যার মূল কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের তদন্ত জোরদারভাবে চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network