আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় বাসে তল্লাশি: ৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার ঘুস নেওয়ার সত্যতা প্রমাণ সত্ত্বেও অধরা মানিকগঞ্জের নায়েব মোতালেব ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬ নড়িয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মাহবুব কক্সবাজার এসপি অফিস ও প্রেস ক্লাবের সামনে ফ্ল্যাটে মিলল ৩ লাখ পিস ইয়াবার গোডাউন, গ্রেফতার ৩ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলল ইশরাক আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিব: ইশরাক মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী, জানাল বিটিভি এআই নারীর প্রেমে পড়ে সর্বস্বান্ত: ১,৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে জানলেন প্রেমিকা ভুয়া! মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মাহবুব

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন :


​শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রূপালী বাংলাদেশের নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি মাহবুব আলমকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।

​গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির এক-তৃতীয়াংশ সদস্য ও সাধারণ সদস্যদের কণ্ঠভোটে নতুন এ কমিটি গঠিত হয়।

​কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন— রকি আহমেদ (দেশকাল) ও ইলিয়াছ মাহমুদ (বাংলাভিশন)।

​কমিটির নির্বাচিত সদস্যরা হলেন— বোরহান উদ্দিন রাব্বানী (দৈনিক নয়া দিগন্ত), জিয়াউল হক টিটু (বাংলাদেশ সমাচার), জামাল হোসেন (আনন্দ টিভি), এম. এ. জব্বার (সংবাদের পাতা), রাব্বি ছৈয়াল (দৈনিক ইনকিলাব), এস. এম. জীবন রায়হান (ইনফো বাংলা) এবং ফয়জুল হাসান (সময়ের আলো)।

​উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত পূর্ববর্তী কমিটির সভাপতি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করা এবং কমিটির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য তালিকা হালনাগাদ এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network