শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রূপালী বাংলাদেশের নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি মাহবুব আলমকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।
গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির এক-তৃতীয়াংশ সদস্য ও সাধারণ সদস্যদের কণ্ঠভোটে নতুন এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন— রকি আহমেদ (দেশকাল) ও ইলিয়াছ মাহমুদ (বাংলাভিশন)।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন— বোরহান উদ্দিন রাব্বানী (দৈনিক নয়া দিগন্ত), জিয়াউল হক টিটু (বাংলাদেশ সমাচার), জামাল হোসেন (আনন্দ টিভি), এম. এ. জব্বার (সংবাদের পাতা), রাব্বি ছৈয়াল (দৈনিক ইনকিলাব), এস. এম. জীবন রায়হান (ইনফো বাংলা) এবং ফয়জুল হাসান (সময়ের আলো)।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত পূর্ববর্তী কমিটির সভাপতি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করা এবং কমিটির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য তালিকা হালনাগাদ এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।