আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন : রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার


​আন্তর্জাতিক ডেস্ক

​ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশুসন্তান। প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর কারণ মনে করা হলেও এর নেপথ্যে অন্য কোনো কারণ বা পারিবারিক বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

​শনিবার (১৭ অক্টোবর) সকালে গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন— মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫) এবং তাদের তিন সন্তান লাদ্দু (১১), মিষ্টি (৭) ও সক্ষত (৩)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে পরিবারের সবাই মিলে নুডলস খেয়ে ঘুমাতে যান। পরদিন সকালে তিন সন্তানের একজনের পরীক্ষা থাকা সত্ত্বেও তাদের ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে পাঁচজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

​ঘটনার খবর পেয়ে পুলিশ, জ্যেষ্ঠ কর্মকর্তা, খাদ্য সুরক্ষা দপ্তর ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পর ফোরেনসিক টিম আলামত সংগ্রহ করে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

​নয়ডার ডেপুটি কমিশনার অফ পুলিশ সারণ কুমার সিং জানান, ঘটনাটি বিষক্রিয়া নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে, স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র সিং জানিয়েছেন, খাবারে বিষের অস্তিত্ব ছিল কি না তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

​তবে ঘটনার পেছনে নতুন মোড় এনেছেন নিহত মহেশের শ্যালিকা। তিনি দাবি করেছেন, জমিজমা সংক্রান্ত একটি বিবাদ নিয়ে পরিবারটিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশ খাদ্যে বিষক্রিয়ার পাশাপাশি পারিবারিক বিরোধের কোণ থেকেও ঘটনাটি তদন্ত করে দেখছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network