আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রাজধানী বংশালে হরিজন পল্লীর তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা: বান্ধবী ও তার প্রেমিক গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 50
ছবির ক্যাপশন : রাজধানী বংশালে হরিজন পল্লীর তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা: বান্ধবী ও তার প্রেমিক গ্রেফতার


​ঢাকা: রাজধানীর বংশাল থানাধীন মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানী (২৮) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন— নিহত নিশার বান্ধবী মিনাক্ষী রানী দাস (৩০) এবং তার কথিত প্রেমিক বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সকালে ভিকটিম নিশা রানী তার বান্ধবী মিনাক্ষী রানীর সাথে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষীর প্রেমিক বিকি বাবু উপস্থিত হন। মন্দির দর্শন শেষে তারা একসাথে নাস্তা করেন এবং পরবর্তীতে রমনা কালী মন্দিরে যান। সেখানে মিনাক্ষী ও বিকির মধ্যে ঘনিষ্ঠ আচরণ দেখে ক্ষুব্ধ হন নিশা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিশা মন্দিরের বাথরুমে নিজের ক্ষতি করার চেষ্টা করেন। পরবর্তীতে একটি রেস্টুরেন্টে গিয়েও নিশা নিজেকে আঘাত করার চেষ্টা করলে মিনাক্ষী তাকে শান্ত করে নিজ নিজ বাসায় পৌঁছে দেন।

​একই দিন বিকেলে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে রওনা দিলে সন্ধ্যায় বিকি বাবু মিনাক্ষীর বাসায় আসেন। খবর পেয়ে নিশাও সেখানে হাজির হন। তখন মিনাক্ষী ও বিকি বাবু তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে অকথ্য ভাষায় গালমন্দ, অপমান ও মানসিক নির্যাতন করেন।

​ধারাবাহিক মানসিক নির্যাতনে বিপর্যস্ত হয়ে নিশা ওই দিনই রাত আনুমানিক ৩:০০ ঘটিকার দিকে বংশাল থানাধীন সিটি কলোনীতে মিনাক্ষীর বাসার ভেতরেই উভয়ের সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ০১:২৫ ঘটিকায় মারা যান নিশা।

​ঘটনার পর নিহত নিশা রানীর পরিবারের পক্ষ থেকে বংশাল থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়।

​অভিযানের বিষয়ে বংশাল থানা পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) সকাল ০৬:৩০ ঘটিকায় বংশাল এলাকা থেকে মিনাক্ষী রানীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার নাবিল হাইওয়ে হোটেলে অভিযান চালিয়ে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​গ্রেফতারকৃত উভয় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network