আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

সরকারি হাসপাতালে সন্ধ্যাকালীন শিফট চালুর চিন্তা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন : সরকারি হাসপাতালে সন্ধ্যাকালীন শিফট চালুর চিন্তা: স্বাস্থ্যমন্ত্রী


​নিজস্ব প্রতিবেদক

ঢাকা

​সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি এবং রোগীর ভোগান্তি কমাতে সান্ধ্যকালীন আউটডোর বা শিফট চালুর বিষয়ে সরকার গুরুত্বের সাথে চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

​বুধবার (১৬ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ১৩৫ থেকে ২৫০ এ উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

​স্বাস্থ্যমন্ত্রী বলেন, "অনেক রোগী দুপুরের পর বিকেল বা সন্ধ্যায় দূর-দূরান্ত থেকে হাসপাতালে এসে চিকিৎসক পান না বা সেবা থেকে বঞ্চিত হন। নতুন চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় টেকনোলজিস্ট নিয়োগের মাধ্যমে সান্ধ্যকালীন শিফট চালু করে জনগণকে কীভাবে আরও উন্নত ও সার্বক্ষণিক সেবা দেওয়া যায়, সে বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।"

​তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বিকেলে বা সন্ধ্যায় একটি অতিরিক্ত শিফট চালু করার ব্যাপারে আগামী দুই-এক দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে।

​অনুষ্ঠানে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা, শীর্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতালটির শয্যা সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় বিশেষায়িত এই সেবাকেন্দ্রে এখন থেকে আরও বেশি সংখ্যক রোগী উন্নত চিকিৎসা সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network