আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ঘুষ না পেয়ে ফাইল খালে ফেলার হুমকি: কুষ্টিয়ায় ভূমি অফিসের কর্মচারী বদলি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন : ঘুষ না পেয়ে ফাইল খালে ফেলার হুমকি: কুষ্টিয়ায় ভূমি অফিসের কর্মচারী বদলি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল


​কুষ্টিয়া প্রতিনিধি:

নোটিশ জারির জন্য গ্রাহকের কাছ থেকে ঘুষ নিয়েও অসন্তুষ্ট থাকা এবং আরও টাকা না দিলে ফাইল খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারীকে বদলি করা হয়েছে।

​ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে সেবাগ্রহীতাকে উদ্দেশ্য করে বলেন, “একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনার নোটিশ আসলে জোড়াটা ওই ক্যানালে ফেলে দিয়ে আসব। তারপরে গিয়ে বলেন, আমার নোটিশ পাইনি।”

​তিনি আরও দাবি করেন, নোটিশ জারি ও নথি ফেরত পাঠাতে তাদের নিজেদের পকেটের টাকা খরচ করতে হয়। এ সময় সেবাগ্রহীতা ঘুষ দেওয়ার কোনো সরকারি নিয়ম আছে কি না জানতে চাইলে রেজাউল ইসলাম তাকে সহকারী কমিশনারের (ভূমি) কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, “ওইটা এসিল্যান্ডকে গিয়ে বলেন, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।”

​স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, নামজারি, জমাভাগ, খাজনা পরিশোধ ও নোটিশ জারির মতো সাধারণ সেবা নিতে গেলে রেজাউল ইসলাম প্রতিনিয়ত অতিরিক্ত টাকা দাবি করতেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেন তিনি।

​টেলিফোনে বিষয়টি স্বীকার করে অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম বলেন, “আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা বদলি করেছেন। আমি আর এমন করব না।”

​এ বিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, বিষয়টি নজরে আসার পরপরই ওই কর্মচারীকে বদলি করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network