আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী, জানাল বিটিভি এআই নারীর প্রেমে পড়ে সর্বস্বান্ত: ১,৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে জানলেন প্রেমিকা ভুয়া! মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করল এমপি খোকন মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী, জানাল বিটিভি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :

ঢাকা: মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নিয়ে আলোচনার জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্ক্রলে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হয়।

​সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা যায়, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। বৈঠককালেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

​তবে পদত্যাগের নির্দেশ পাওয়ার এই খবরকে সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ইশরাক হোসেনের দপ্তর। একই সঙ্গে এ ধরনের খবর ও গুঞ্জনে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

​ঘটনার পটভূমি:

এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় ব্যক্তিগতভাবে মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রতিমন্ত্রীর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি গাড়ি থেকে নেমে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে আটক করার নির্দেশ দিচ্ছেন। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দেওয়ার পাশাপাশি তার দেহরক্ষীদের এক তরুণকে লাথি মারতে দেখা যায়।

​ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। একজন জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রীর নিজস্ব অস্ত্র উঁচিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো ব্যক্তিগতভাবে অভিযান চালানোর এখতিয়ার নিয়ে নানা মহল থেকে প্রশ্ন ওঠে।

​ডিএমপির তদন্ত নির্দেশ:

ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটির বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে। তদন্তে কোনো আইনগত ব্যত্যয় বা বিধিভঙ্গের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network