আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করল এমপি খোকন মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায়

ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :

অনলাইন ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা বেগম (৫৬) নিহতের মামলায় আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত।

​রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

​আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামি রাকিবের জামিন মঞ্জুর করা হয়েছে। তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তিনি শিগগিরই কারামুক্ত হবেন।

​ঘটনার পটভূমি:

গত ২৯ আগস্ট ভোরে চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা। তারা কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন।

​পথিমধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ মর্মান্তিক ঘটনার পর নিহত শিক্ষকের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network