আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 82
ছবির ক্যাপশন : চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাক উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকটি শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর নগরবাসী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

উদ্বোধনের আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাইকেল ট্র্যাকটির সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র।

চসিকের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি চার লেনবিশিষ্ট। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে পৃথক সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে।

চসিক মেয়র বলেন, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথক সাইকেল লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে এবং নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, সাইকেল চলাচলের জন্য নিরাপদ ও নির্দিষ্ট লেন তৈরি হলে নগরবাসীর মধ্যে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়তে পারে। এর পাশাপাশি স্বাস্থ্যসচেতন ও সক্রিয় জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পরই ট্র্যাকটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। এর মাধ্যমে চট্টগ্রাম নগরীতে নিরাপদ সাইকেল চলাচলের পাশাপাশি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর যোগাযোগব্যবস্থার নতুন একটি সুযোগ তৈরি হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network