আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

পুলিশ কর্মকর্তার কক্সবাজারের বাসায় অভিযান, ৯০ হাজার ইয়াবা ও সাড়ে ৩৫ লাখ টাকা উদ্ধার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 113
ছবির ক্যাপশন : পুলিশ কর্মকর্তার কক্সবাজারের বাসায় অভিযান, ৯০ হাজার ইয়াবা ও সাড়ে ৩৫ লাখ টাকা উদ্ধার

কক্সবাজারে চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় ওই কর্মকর্তার শ্যালক ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।

অভিযানে মোট ৯০ হাজার পিস ইয়াবা এবং ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদক ও অর্থের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করেনি ডিএনসি।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা কতটা—তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা কোনো ধরনের মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডিএনসির উপপরিচালক সৌমেন মণ্ডল বলেন, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের উৎস অনুসন্ধানের পাশাপাশি আটক ব্যক্তিদের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network