আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

‘মেয়েদের সাথে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : ‘মেয়েদের সাথে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

নিজস্ব প্রতিবেদক:

নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদতে উদাসীনতা, অনৈতিক অর্থনৈতিক লেনদেন এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের ‘সাথী’ পদ বাতিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তিনি জানান, ২০২৫ সালে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত ও পর্যালোচনার পর তার পদ বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের সেক্রেটারিয়েট বৈঠকে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে অর্থ লেনদেনের মাধ্যমে পদ বাণিজ্যের অভিযোগ এবং নানা নৈতিক পদস্খলনের বিষয় উঠে আসে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ওই সভায় তার ‘সাথী’ পদ মুলতবি করা হয়। পরবর্তীতে সেপ্টেম্বরের মাসিক সেক্রেটারিয়েট সভায় উত্থাপিত অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার পদটি স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

​চিঠিতে আরও উল্লেখ করা হয়, অনৈতিক অর্থনৈতিক লেনদেন, সম্পদের তছরুপ, মৌলিক ইবাদতে উদাসীনতা ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থি কর্মকাণ্ডের পাশাপাশি সালাউদ্দিন আম্মারের কিছু ফৌজদারি ও উসকানিমূলক কর্মকাণ্ড ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সংঘাতের দিকে ধাবিত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়।

​এমন পরিস্থিতিতে সালাউদ্দিন আম্মারের যেকোনো অনলাইন ও অফলাইন কর্মকাণ্ড বা মন্তব্যে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো প্রতিক্রিয়া না দেখাতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে সংগঠনটি। তবে রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের কেবল দাপ্তরিক প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি শিবিরের তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও বর্তমান রাকসু সহ-সভাপতি (ভিপি) মুস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত চিঠিতেও আম্মারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত জানানো হয়েছিল।

​অভিযোগ ও ‘সাথী’ পদ বাতিলের বিষয়ে বক্তব্য জানতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network