আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 14
ছবির ক্যাপশন : মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১


​নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক যাত্রীর পকেট থেকে ৫০ হাজার টাকা চুরি করে পালানোর সময় তাসলিম অপু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের দায়িত্বরত সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

​মহাখালী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মহাখালী বাস টার্মিনালের আউটগেটের সামনে 'আজমেরী বাস'-এর যাত্রী নুরুল আমিনের পকেট থেকে ৫০ হাজার টাকা কৌশল চুরি করে পলায়নের চেষ্টা চালান তাসলিম অপু। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নুরুল আমিন ও আশপাশের কয়েকজন লোক তাকে ধাওয়া করেন।

​এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও অন্যান্য ট্রাফিক সদস্যরা বিষয়টি দেখতে পান। এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরাও ধাওয়ায় যোগ দেন। একপর্যায়ে ধাওয়া করে তাসলিম অপুকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।

​পরবর্তীতে গ্রেফতার তাসলিম অপুকে আইনানুগ ব্যবস্থার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network