আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 82
ছবির ক্যাপশন : কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

শরিফুল ইসলাম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝগরমান উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। নতুন মসজিদ থেকে সাবেক মেম্বার মরহুম মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশ প্রায় ছয় মাস ধরে পানির নিচে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যায়। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেই পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। এতে সড়কের বিভিন্ন অংশ কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পানি ও কাদার মধ্য দিয়ে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে তাদের নানা বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। অনেক সময় সড়কের পরিস্থিতি খারাপ থাকায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় বা কলেজে যাতায়াতও ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ চলাচল করেন। শিশু, নারী ও বয়স্কদের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষও ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও এখনো স্থায়ী সমাধানের উদ্যোগ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যার সমাধান হবে না; জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্যকে সরেজমিনে এসে সড়কটির বর্তমান পরিস্থিতি পরিদর্শন এবং স্থানীয়দের সমস্যার কথা শোনার অনুরোধ জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সড়কজনিত দুর্ভোগ থেকে মুক্তি পাবেন ঝগরমান উত্তরপাড়ার বাসিন্দারা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network