আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে চরম উত্তেজনা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন : মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে চরম উত্তেজনা


​বিশেষ প্রতিনিধি:

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঝিগাতলা এলাকায় সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নিরাপত্তার বিষয়ে কথা বলতে যান ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তিন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়।

​ঘটনার খবর ক্যাম্পাসে ও আবাসিক হোস্টেলগুলোতে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক ও রাজধানীর ঝিগাতলা এলাকার সংলগ্ন সড়কে নেমে অবস্থান নেন। শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

​শিক্ষার্থীদের ওপর হামলার পর হোস্টেল কর্তৃপক্ষের ভূমিকা এবং সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বচসা ও উত্তেজনা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আননে এবং ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

​প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খল বাহিনী কাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network