আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ভোলাহাট সীমান্তে ২৫ যুবককে নিয়ে মাসব্যাপী বৈদ্যুতিক প্রশিক্ষণ শুরু

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন : ভোলাহাট সীমান্তে ২৫ যুবককে নিয়ে মাসব্যাপী বৈদ্যুতিক প্রশিক্ষণ শুরু


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ কর্মসূচির আয়োজন করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলাহাটের আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় অবস্থিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবক অংশ নিচ্ছেন। এক মাসব্যাপী প্রশিক্ষণে বাসাবাড়ি ও বহুতল ভবনে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত ও মেরামত এবং বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম নিরাপদে স্থাপনসহ প্রয়োজনীয় কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।

আয়োজকরা জানান, সীমান্তবর্তী এলাকার যুবকদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে তরুণদের চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে কর্মমুখী জীবনের সঙ্গে যুক্ত করতেও এ ধরনের প্রশিক্ষণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত প্রশিক্ষণার্থীদের ক্লাস নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network