আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সমন্বয় কমিটির সভা, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের তাগিদ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সমন্বয় কমিটির সভা, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের তাগিদ


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্প, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। তিনি চলমান উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে সরকারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network