আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মামলার আশ্বাসে কর্মসূচি থেকে সরে আসলেন সাংবাদিকরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন : মামলার আশ্বাসে কর্মসূচি থেকে সরে আসলেন সাংবাদিকরা

বিশেষ প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

​আহত সাংবাদিকেরা হলেন— বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

​ঘটনার পর পরই হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা। তাঁরা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থার দাবিতে আলটিমেটাম দেন। সাংবাদিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে:

​১. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাদী হয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের করতে হবে এবং সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।

২. হামলায় জড়িত অভিযুক্তদের মধ্যে যাদের ছাত্রত্ব রয়েছে, তাদের দ্রুত ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে, তাদের একাডেমিক সনদ বাতিল করতে হবে।

৩. বহিরাগত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

৪. মামলার অগ্রগতি এবং অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত রোববার রাতের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে।

​ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্টসহ প্রশাসনিক কর্মকর্তারা।

​প্রশাসনের পক্ষ থেকে সোমবারের মধ্যে মামলা দায়ের করার লিখিত/মৌখিক আশ্বাস দেওয়া হলে সাংবাদিকেরা আপাতত আন্দোলন কর্মসূচি থেকে ফিরে যান। তবে আন্দোলনরত সাংবাদিকেরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network