আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গতবার প্রিলিতেও টিকতে পারেনি, এবার হলেন প্রথম

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন : জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গতবার প্রিলিতেও টিকতে পারেনি, এবার হলেন প্রথম

নিজস্ব প্রতিবেদক: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ/সিভিল জজ পদে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফ উল করিম (সিয়াম)। গত বুধবার সন্ধ্যায় বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

​কৃতী শিক্ষার্থী আরিফ উল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁয়। তিনি রাবি থেকে স্নাতকে সিজিপিএ ৩.৬৬ এবং স্নাতকোত্তরে ৩.৬৪ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হন।

​এর আগে ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নিলেও প্রিলিমিনারি ধাপ অতিক্রম করতে পারেননি আরিফ। তবে ব্যর্থতায় দমে না গিয়ে একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে প্রস্তুতি চালিয়ে যান তিনি। অবশেষে ১৮তম বিজেএসে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করেন।

​এক প্রতিক্রিয়া আরিফ উল করিম বলেন, "সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইচ্ছা ছিল বাবা-মা ও হবু জীবনসঙ্গীর জন্য গর্বের কারণ হব। সেই তাগিদ থেকেই বারবার ঘুরে দাঁড়িয়েছি। সাফল্য অর্জনে ধৈর্য ধরে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।" একই সঙ্গে এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য তিনি তাঁর শিক্ষক, পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

​বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু। তিনি বলেন, "আরিফ অত্যন্ত পরিশ্রমী ছাত্র ছিল। সেটিরই সুফল সে পেয়েছে। বিসিএস ও বিজেএস পরীক্ষায় আইন বিভাগের শিক্ষার্থীদের এই শীর্ষ অর্জন পুরো বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবজনক।"

​উল্লেখ্য, গত বছর ব্যতীত বিগত চার বছর ধরেই বিজেএস পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা টানা প্রথম স্থান অর্জন করে আসছেন। ১৮তম বিজেএসে আরিফ উল করিমের শীর্ষ স্থান অর্জনের মধ্য দিয়ে রাবি আইন বিভাগের সেই সাফল্যগাথা ধারা আবারও পুনরুদ্ধার হলো।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network