আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজারপুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ডেঙ্গু প্রতিরোধী টিমের কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে জেলা প্রশাসনের উদ্যোগে আটটি টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় ৮ নম্বর টিমের তত্ত্বাবধানে ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজারপুর এলাকায় মশক নিধন, সম্ভাব্য লার্ভার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন।

এ সময় স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারী কিরণ, শরীফ, শাহীন, কাদির, আলী হোসেন, গোলাম মোস্তফা ও জেসকেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে অভিযানে অংশ নেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার কমানো সম্ভব।

তারা ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network