অনলাইন ডেস্ক:
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১৯টি পদে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোতে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের টেলিটক অথবা পেট্রোবাংলার নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দ অনুযায়ী পদের আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমে লাল তারকাচিহ্নিত ঘরগুলো বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। পাশাপাশি পরিচয় শনাক্তকরণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদ নম্বর প্রদান করতে হবে।
আবেদনকালে প্রতিষ্ঠানসমূহের পছন্দক্রম নির্দেশ করতে হবে, যা পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না। প্রার্থীর মেধা, পছন্দক্রম এবং শূন্য পদের ওপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হবে।
ছবি ও স্বাক্ষরের সাইজ:
আবেদন জমা শেষে ছবি ও স্বাক্ষর সংবলিত 'Applicant’s Copy' সংরক্ষণ করতে হবে, যার ইউজার আইডি পরবর্তীতে পরীক্ষার ফি জমা ও প্রবেশপত্র ডাউনলোডে প্রয়োজন হবে।
আবেদন ফি জমা ও শেষ সময়:
টেলিটক প্রিপেইড নম্বর থেকে বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী ২টি এসএমএস-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। নবম গ্রেডের পদের জন্য সর্বমোট ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে কোনো টেকনিক্যাল সমস্যা হলে নির্ধারিত হেল্পলাইন নম্বর (০১৯২০৪০০০৪৫, ০১৬৭০৫১৮৬১৫, ০১৭১৭০০১৩১২), টেলিটক থেকে ১২১ বা ই-মেইল (vas.query@teletalk.com.bd)-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন ও ফি পরিশোধের সমস্ত ধাপ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড