আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: র‍্যাব-২

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 113
ছবির ক্যাপশন : অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: র‍্যাব-২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে স্থানীয় বাসিন্দা, সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে র‍্যাব-২।

ধারাবাহিক মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ‘টাউন হল মিটিং’-এ মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন হাউজিং সোসাইটির মালিকপক্ষ ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় র‍্যাব-২-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অপরাধী যে-ই হোক, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, হাউজিং সোসাইটির মালিকপক্ষ ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা অপরাধী সম্পর্কে তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

র‍্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে থাকবে র‍্যাব। অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে মোহাম্মদপুর ও আদাবরকে আরও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষের প্রতি র‍্যাবের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় মোহাম্মদপুর ও আদাবর এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সভায় সংশ্লিষ্টরা জানান, আগের তুলনায় বর্তমানে এ দুই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সভা শেষে অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, হাউজিং সোসাইটির মালিকপক্ষ, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

টাউন হল মিটিংয়ে মূলত উঠে আসে—অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও সময়মতো তথ্য প্রদানই একটি নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network