আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ, জামিন আবেদন নাকচ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 109
ছবির ক্যাপশন : ১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ, জামিন আবেদন নাকচ


ঢাকা, ৮ সেপ্টেম্বর: কিশোরগঞ্জে দুই যুগ আগে একটি দোকানে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ (১০৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণের পর তিনি আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নুর মোহাম্মদের আইনজীবী ফয়সাল আহমেদ আদালতকে জানান, তাঁর মক্কেলের বয়স ১০৪ বছর। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। নিয়মিত চিকিৎসা ও ওষুধের প্রয়োজন হওয়ায় মানবিক দিক বিবেচনায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়েছিল।

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে নিজ খরচে পরিবহনের মাধ্যমে কারাগারে যাওয়ার অনুমতিও চেয়েছিলেন নুর মোহাম্মদ। আদালত সেই আবেদনও গ্রহণ করেননি।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজার এলাকায় একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় দোকানের দুই ব্যক্তি—মোশাররফ হোসেন ও আবদুল কবির—হত্যার শিকার হন। পরে ডাকাতরা দোকানের সিন্দুক ভেঙে প্রায় সাড়ে ১২ লাখ টাকা এবং ১১০ ভরি স্বর্ণ নিয়ে যায়।

এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০০৩ সালের ১৬ নভেম্বর চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুর মোহাম্মদসহ আট আসামিকে মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) শুনানি ও আসামিদের আপিলের পর ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত বিভিন্ন আসামির সাজা পরিবর্তন করেন। ওই রায়ে নুর মোহাম্মদের মৃত্যুদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নথি অনুযায়ী, মামলার তদন্তপর্বে নুর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান। এমনকি মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন।

দীর্ঘ সময় পর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ চেয়ে জামিন আবেদন করেন তিনি। তবে আদালতের আদেশে শেষ পর্যন্ত তাঁকে কারাগারে যেতে হয়েছে

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network