নিজস্ব প্রতিবেদক:
দৈনন্দিন দায়িত্ব পালনের বাইরে ভিন্ন এক অঙ্গনে সাফল্য কুড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন ডিবি পুলিশের সাবেক সদস্য ও বর্তমান কনটেন্ট ক্রিয়েটর রবিউল ইসলাম। ফেসবুক পেইজ থেকে মাত্র ৩০ দিনে প্রায় ২৮ লাখ টাকা আয়ের বিস্ময়কর অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। নিজের এই অর্জনকে ‘রূপকথার গল্পের মতো’ মনে হলেও ঘটনাটি পুরোপুরি সত্যি বলে জানান রবিউল।
এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রবিউল ইসলাম বলেন, “এমনও হয়েছে ৩০ দিনে ফেসবুক থেকে ২৮ লাখ টাকা আয় করেছি। প্রতিদিন চেক করে দেখতাম অ্যাকাউন্টে হাজার হাজার ডলার জমা হচ্ছে। রূপকথার গল্পের মতো হলেও এটাই পরম সত্য।”
ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিক কৌশল, মানসম্মত কনটেন্ট এবং ধারাবাহিক পরিশ্রম থাকলে যে কেউ বড় ধরনের সাফল্য পেতে পারে—রবিউলের এই অর্জন যেন সেটাই নতুন করে প্রমাণ করল। তার এই রূপকথাতুল্য সাফল্যের গল্প তরুণ ও উদীয়মান কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাচ্ছে।
প্রিন্ট করুন ফটো কার্ড