নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ ও লালবাগ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালিত হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
হাজারীবাগ থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. রোমান (২১)
২. মো. রাসেল মিয়া
৩. মো. মরুফ মিয়া (২৫)
৪. ইউসুফ হোসেন দাদন (২৭)
৫. জাহিদ হাসান (১৯)
৬. জাকির হোসেন (৪০) এবং
৭. আকিব আবরার প্রভাত (২৩)।
অপরদিকে, লালবাগ থানা পুলিশের পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১. রোকন (২২)
২. ফুল মিয়া (২৩)
৩. মো. রফিকুল ইসলাম (২০)
৪. মো. জুয়েল (২৮) এবং
৫. মো. রবিন (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড