আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 80
ছবির ক্যাপশন : মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক | বাস্তব কন্ঠ

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। ইতোমধ্যে এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে অভিযান জোরদার করা হবে।

শনিবার মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই, মাদক কেনাবেচা, হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের নানা কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানান তারা।

নাগরিকদের অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনার পর ডিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার নির্দেশনা দেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চন্দ্রিমা হাউজিং এলাকায় শিগগিরই একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

অন্যদিকে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবারের সদস্যদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও আচরণের বিষয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি কোনো ধরনের অপরাধ বা অনিয়ম চোখে পড়লে সম্মিলিতভাবে তার প্রতিবাদ জানাতে হবে।

মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, পুলিশ-র‍্যাবের তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করা গেলে মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network