আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করল ফেরদৌসী আহমেদ মিষ্টি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করল ফেরদৌসী আহমেদ মিষ্টি

বিশেষ প্রতিনিধি:

মিরপুরের ঐতিহাসিক রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনার পর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

​বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

​ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রায় ২০০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে চালানো এই তাণ্ডবে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। হামলার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, প্রয়োজনীয় টিকা এবং নগদ অর্থ লুটপাটের অভিযোগ ওঠে। এলাকা ত্যাগ করার আগে হামলাকারীরা ওই জমিতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এ হামলায় জড়িত বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী সদ্য পদত্যাগী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, ২০০৬ সালে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে রাড্ডা সেন্টারের জমি সমমনা দোকানদার সমবায় সমিতির নামে বরাদ্দের আবেদনের সময় সভাপতি হিসেবে মিষ্টির স্বাক্ষর ছিল। তবে সংসদ সদস্য পদ হারানোর আগে এক বক্তব্যে তিনি জানান, ওই সমিতির সঙ্গে বর্তমানে তার কোনো সম্পৃক্ততা নেই এবং রাড্ডা সেন্টারে হামলার ঘটনাতেও তিনি জড়িত নন।

​উল্লেখ্য, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছিলেন যে, রাড্ডা সেন্টারে তাণ্ডবের ঘটনায় তদন্ত সাপেক্ষে অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তার এই কঠোর বার্তার পরদিনই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

​এই বর্বরোচিত ঘটনার জেরে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোতে বড় ধরনের সাংগঠনিক রদবদল আনা হয়েছে। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

​পদত্যাগী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বরত ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন এবং তার প্রয়াত স্বামী সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

​১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষকে টানা চিকিৎসাসেবা দিয়ে আসা রাড্ডা সেন্টারে এমন হামলায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় অপরাধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই প্রধানমন্ত্রী এ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network