আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু, নভেম্বরের মাঝামাঝি ভোটের লক্ষ্য

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 72
ছবির ক্যাপশন : স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু, নভেম্বরের মাঝামাঝি ভোটের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় পর্যায়ের ভোটগ্রহণ কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে। শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আবদুর রহমানেল মাছউদ জানান, ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে পুরো দেশে আয়োজন না করে ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশন ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। নভেম্বরের মাঝামাঝি সময়কে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় এগিয়ে নেওয়া হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা, ভোটকেন্দ্র, নির্বাচনী এলাকার প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হবে।

নির্বাচন কমিশনের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের তৃণমূল পর্যায়ে আবারও নির্বাচনী কার্যক্রমের গতি বাড়বে। পরবর্তী ধাপে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানেও নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network