আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে ঢাকা হয়ে, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আসবে ৯ চালান

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে ঢাকা হয়ে, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আসবে ৯ চালান


​নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার তৈরি ইউরেনিয়ামের নতুন চালান আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছাবে। রাশিয়া থেকে রওনা দেওয়া এসব জ্বালানিবাহী বিমান ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় নামবে।

​শুক্রবার বিকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

​বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছানোর পর নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সড়কপথে চালানটি নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় কঠোর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষিত এ সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টিসহ মোট ২১১টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনা হবে। আন্তর্জাতিক রুটের অংশ হিসেবে রাশিয়া থেকে ছেড়ে আসা এসব চালানের পথিমধ্যে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত পার হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

​উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রয়োজনীয় জ্বালানির প্রথম চালান সফলভাবে দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি রূপপুরের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে (রিয়্যাক্টর) স্থাপন করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network