আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র এআইজি কামারুম মুনিরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন : বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র এআইজি কামারুম মুনিরা


​বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদায়নের বিষয়টি জানানো হয়।

​এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি হিসেবেও দায়িত্ব সামলেছেন।

​নতুন পদায়ন ও দায়িত্বের বিষয়ে কামারুম মুনিরা গণমাধ্যমকে জানান, অর্পিত এই নতুন দায়িত্ব তিনি পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চান।

​২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ক্যারিয়ারে মাঠপর্যায়ের পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। সিআইডি থেকে পরবর্তীতে তাকে পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়।

​পেশাগত দায়িত্বের বাইরে ক্যাডারভিত্তিক সাংগঠনিক কার্যক্রমেও তিনি বেশ সক্রিয়। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি গঠনের নির্বাচনে তিনি নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

​এদিকে, পুলিশ সদরদপ্তরের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে নতুন পদে বদলি করা হয়েছে। তাকে সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network