আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন : সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী


​নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে দূরপাল্লার ও দূরপাল্লার নয় এমন বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত এই ভাড়ার চেয়ে বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

​আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

​মন্ত্রী জানান, আজই এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হবে এবং প্রকাশের পর থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে। তিনি বলেন, "জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গাণিতিক নিয়মে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা ছিল। এছাড়া বাস মালিক সমিতিও তাদের রক্ষণাবেক্ষণ খরচ (মেইনটেন্যান্স কস্ট) বৃদ্ধির কথা উল্লেখ করে এর চেয়ে কম ভাড়া মানতে চায়নি।"

​তবে দীর্ঘ সময় আলোচনার পর পরিবহন মালিকদের সার্বিক পরিস্থিতি বুঝিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে সম্মত করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

​ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, "যেকোনো ভাড়া বাড়লেই তা জনগণের ওপর এক ধরণের চাপ সৃষ্টি করে। তবে বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির কারণে রাষ্ট্রকে এভাবে সমন্বয় করতে হয়। সব দিক বিবেচনা করে আমরা একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে পেরেছি বলে মনে করি।"

​তিনি স্পষ্ট বার্তা দিয়ে সতর্ক করেন, নির্ধারিত হারের চেয়ে এক টাকাও বেশি ভাড়া আদায় করা হলে উক্ত বাসের রুট পারমিট সরাসরি বাতিল করা হবে।

​রেল ও নৌপথের ভাড়া বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম জানান, রেলের ভাড়া এখনই বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে পরশুদিন রেল ও নৌ পরিবহন খাত নিয়ে একটি গুরুত্বপূর্ন বৈঠক নির্ধারিত রয়েছে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর একটি দাবি রয়েছে, যা ওই বৈঠকের পর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network