আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

যুক্তরাষ্ট্র ফের আক্রমণ করলে মার্কিন ডেটা সেন্টার ও এআই স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন :

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র যদি ইরান বা এর স্বার্থে ফের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা এবং সমুদ্রের তলদেশের যোগাযোগ কেব্‌ল সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

​রোববার (১১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’-কে দেওয়া ৩০ মিনিটের এক বিশেষ সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন দেশটির নিরাপত্তাপ্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি।

​সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি পরিকাঠামোয় সম্ভাব্য হামলা, হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান কূটনীতিসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

​মেজর জেনারেল রেজায়ি জানান, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২ ট্রিলিয়ন (দুই লক্ষ কোটি) ডলারেরও বেশি মূল্যের স্পর্শকাতর প্রযুক্তি সম্পদ ও অবকাঠামো রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির মূল ‘স্পন্দন’ হিসেবে কাজ করে।

​তিনি বলেন, “আমরা এখনো এসব সম্পদকে আমাদের হামলাই লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করিনি। তবে নতুন করে সংঘাত বা যুদ্ধ শুরু হলে এসব সাবমেরিন কেব্‌ল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে।”

​ইরানের সামরিক প্রস্তুতি ও সক্ষমতার কথা উল্লেখ করে রেজায়ি বলেন, “সংঘাতের প্রথম সপ্তাহে আমরা আমাদের পুরো সামরিক সক্ষমতা প্রকাশ করিনি। যদি নতুন করে সংঘাত শুরু হয়, তবে ইরান আরও বিস্তৃত, ব্যাপক এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।”

​(তথ্যসূত্র: আল জাজিরা/প্রেস টিভি)

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network