আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল ছোট্ট মেয়েটি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন : খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল ছোট্ট মেয়েটি

বিশেষ প্রতিনিধি, উজিরপুর (বরিশাল):

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা সারারাত না-খাওয়া বাবার মুখে পরম মমতায় খাবার তুলে দিয়েছে তার ছোট্ট মেয়ে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালের এই মর্মস্পর্শী দৃশ্যটি উপস্থিত সাধারণ মানুষকে আবেগাপ্লুত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরদিন সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে সেখানে ছুটে আসে তার অবুঝ শিশুসন্তান।

​দূর থেকে বাবাকে বাঁধা অবস্থায় দেখে শিশুটি স্থানীয় একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর ভিড় ঠেলে বাবার কাছে গিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। এ সময় পাশে থাকা উৎসুক জনতার অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক বাসিন্দা মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, "মেয়েটি বাবাকে এভাবে বাঁধা দেখে ছুটে এসে দোকান থেকে রুটি-চা কিনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে সেখানে থাকা উপস্থিত সবাই স্তব্ধ ও আবেগাপ্লুত হয়ে পড়েন।"

​অন্য এক বাসিন্দা আবদুর রহিম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "চুরির অভিযোগ থাকলে তার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা ও মমতা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।"

​পরবর্তীতে শনিবার সকাল ৯টার দিকে অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এ বিষয়ে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক জানান, চুরির অভিযোগে একজনকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর প্রস্তুতি নেয়। তবে তার আগেই স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা রেখে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network