আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

হাসিনার বিরুদ্ধে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন : হাসিনার বিরুদ্ধে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে বেকসুর খালাস পাওয়ায় তার বিরুদ্ধে থাকা সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এই সিদ্ধান্ত নেয় কমিশন।

​গত ৩০ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুনর্বহাল করা হয় এবং আদেশটি সেদিন থেকেই কার্যকর হয়েছে।

​দুদক সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় এবং দুদকের পক্ষ থেকে হাইকোর্ট বিভাগে আপিল না করার সিদ্ধান্তের ভিত্তিতে শাব্বির হাসানকে বিভাগীয় মামলার দায় থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশের নির্দেশনা অনুযায়ী, তার সাময়িক বরখাস্তের সময়কালকে জ্যেষ্ঠতা ও অন্যান্য সুবিধাসহ নিয়মিত কর্মকাল হিসেবে গণ্য করা হবে।

​এর আগে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি কমিশন সভায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলেও ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত তাকে বেকসুর খালাস দেন। এর মাধ্যমে ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় ১৫ বছর পর নিজ পদে ফিরে পেলেন এই দুদক কর্মকর্তা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network