আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে মন্টু-ফয়সাল, সভাপতি দশমবার ও সম্পাদক দ্বিতীয়বার


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি পদে গোলাম মোস্তফা মন্টু এবং সাধারণ সম্পাদক পদে ফয়সাল মাহমুদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তাদের নির্বাচিত করা হয়। আগামী দুই বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

সভায় দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল। ডিবিসি নিউজের জহুরুল ইসলাম পেয়েছেন সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলোকিত গৌড়-এর সম্পাদক মো. আব্দুল্লাহ।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু এবং আমার সংবাদের আজিজুর রহমান শিশির।

নির্বাচনের মাধ্যমে গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন। অন্যদিকে তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।

নির্বাচিত হওয়ার পর যৌথ বিবৃতিতে সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতার সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সূত্র: নিজস্ব প্রতিবেদকের সংগৃহীত তথ্য।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network