বিশেষ প্রতিনিধি | ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ, প্রসাধনী এবং তা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লা আল-মামুন (৪২), মো. সাজু (৩৩) এবং মো. সজীব (২৬)।
মঙ্গলবার (৬ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান 'সি' ব্লকের একটি ভবনের তিন তলার ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও অনুমোদনহীন সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান এবং পাউডার জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
এছাড়া ওষুধ প্যাকেজিং ও বিক্রয়ের প্রস্তুতির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ খালি মোড়ক ও কৌটা জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৫০টি 'INTA CLEAN HYGIENE WASH'-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল হাইজিন ওয়াশ, ৩০০টি 'PERMIMITE Soap'-এর খালি মোড়ক, ৮০টি 'Spiruva (Spirulina)' লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট এবং ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল।
ঘটনাস্থল থেকে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত ৩টি গ্যাস সিলিন্ডার, ১টি ফুয়েল লাগানোর মেশিন, ২টি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি পলিথিন ফুয়েল, ৬টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং ২টি লেবেল লাগানোর সাঁচ জব্দ করে পুলিশ।
ডিবি ওয়ারী বিভাগ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহৃত সংবেদনশীল সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে, যা কোমলমতি শিশুদের স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ভেজাল ও অনুমোদনহীন ওষুধ সামগ্রী প্রস্তুত ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের মূল উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড