আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ন্যাটোর সঙ্গে মারাত্মক উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন : ন্যাটোর সঙ্গে মারাত্মক উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

বাল্টিক সাগরীয় বিচ্ছিন্ন রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা নতুন মাত্রা রূপ নিয়েছে। কালিনিনগ্রাদকে অবরুদ্ধ বা বিচ্ছিন্ন করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে মস্কো জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে তারা।

​ন্যাটোর সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক বার্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

​বুধবার পাঠানো ওই কূটনৈতিক স্মারকে রাশিয়া দাবি করে, তাদের কাছে তথ্য রয়েছে ন্যাটো কালিনিনগ্রাদে আকাশ ও নৌপথে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে। কালিনিনগ্রাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে রাশিয়া তার সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যবহারে বিন্দুমাত্র দ্বিধা করবে না বলে নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বার্তাটিতে।

​পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মতো দুটি ন্যাটো সদস্য রাষ্ট্রের মাঝে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এই ভূখণ্ডে রুশ বাল্টিক নৌবহরের মূল কার্যালয় ছাড়াও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে।

​রাশিয়ার এই হুমকির জবাবে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোটের প্রতিরক্ষামূলক অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে মস্কোকে অবিলম্বে পারমাণবিক উসকানি ও হুমকি দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি এই কূটনৈতিক নথিকে ‘অসহযোগিতামূলক’ উল্লেখ করে বলেন, “পুতিন ভালো করেই জানেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সামরিক সংঘাত শুরু হলে রাশিয়া কখনোই জিততে পারবে না।”

​ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর কালিনিনগ্রাদ ঘিরে এই পাল্টাপাল্টি হুঙ্কার ইউরোপের সামগ্রিক নিরাপত্তাকে আবার গভীর উদ্বেগের মুখে ফেলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ডসহ ইউক্রেনের সীমান্তবর্তী ন্যাটো সদস্য দেশগুলো নিজেদের আকাশসীমায় ড্রোন ও যুদ্ধবিমানের অনুপ্রবেশের অভিযোগ এনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network