আজকের দিনটি (১৯ অক্টোবর): মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ ও ভবিষ্যতের রাজনৈতিক ভাবনার কথা প্রকাশ করে ইশরাক হোসেন লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”
ভবিষ্যতের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর নিজের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার হবে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনেই তার এই পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।
প্রিন্ট করুন ফটো কার্ড