আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায় ৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 27
ছবির ক্যাপশন : বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত


​নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির মামলার আসামি ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে দুবাইয়ে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। ইন্টারপোলের পাঠানো এক মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে গত বছর বিমান বাহিনীর সাবেক এই প্রধান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছিল দুদক। দীর্ঘ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়ার পর এবার আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে তার গ্রেফতারের খবর এলো।

​দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

​অন্যদিকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে দুদক। এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করার পাশাপাশি তাকে সহযোগিতার অভিযোগে স্বামী শেখ আব্দুল হান্নানকেও অভিযুক্ত করা হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি পরিচালিত হচ্ছে।

​দুবাই পুলিশ ও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার হওয়া সাবেক এই বিমানবাহিনী প্রধানকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network