বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ দুই বছরের ব্যবধান শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে একটি চীনা মাদার ভেসেল। ‘ফান ঝৌ-৬’ (FAN ZHOU 6) নামের চীন পতাকাবাহী জাহাজটি আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দরের টার্মিনালে সরাসরি নোঙর করে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই মাদার ভেসেলটিতে ৫টি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট আনা হয়েছে। এসব সরঞ্জাম যুক্ত হলে পটুয়াখালীর পায়রা বন্দরের পণ্য খালাস ও লোড-আনলোডের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সাথে প্রথম টার্মিনালে আধুনিক যন্ত্রপাতির সংযোজন বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল ও দ্রুততর করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় ও বন্দর ব্যবসায়ীদের মতে, দীর্ঘ দিন পর সরাসরি মাদার ভেসেল ভিড়তে পারা এবং আধুনিক যন্ত্রপাতি পৌঁছানো পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পাওয়ার পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড