আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

শিক্ষার্থীর কেনা আইফোন নিয়ে গেলেন এসআই, সঙ্গে নিল ১৭ হাজার টাকা ঘুষ!

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 165
ছবির ক্যাপশন : শিক্ষার্থী আয়ানের কেনা আইফোনের ক্যাশ মেমো এবং অভিযুক্ত শ্রীপুর থানার এসআই মেহেদী হাসান টিটু। ছবি: সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

রাজধানীর শপিং মল থেকে রসিদ ও বক্সসহ বৈধভাবে কেনা একটি আইফোনকে ‘চোরাই’ আখ্যা দিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে সেটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। শুধু মোবাইল ফোনটি জব্দ করেই ক্ষান্ত হননি, উল্টো লোকেশন ট্র্যাকিংয়ের খরচের অজুহাতে ওই শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (সফিক মোড়) গ্রামে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবুল হাসনাত আয়ান। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান টিটু শ্রীপুর থানায় এসআই হিসেবে কর্মরত।

​ভুক্তভোগী আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপেল হট’ নামের একটি দোকান থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে ক্যাশ মেমোসহ একটি ব্যবহৃত (ইউজড) আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনেন তিনি। শনিবার বিকেলে এসআই মেহেদী হাসান তার বাসায় গিয়ে জানান, চট্টগ্রাম থেকে এক নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ফোনটি চুরি করা হয়েছিল। এ সময় আয়ান তাৎক্ষণিকভাবে ফোন কেনার ক্যাশ মেমো ও বক্স দেখান এবং এসআইয়ের সামনেই দোকানদারের সঙ্গে কথা বলিয়ে কেনার সত্যতা নিশ্চিত করেন।

​আয়ান অভিযোগ করে বলেন, "সব বৈধ প্রমাণ দেখানোর পরও এসআই আমাকে বলেন, ফোন যেহেতু আপনার কাছে পাওয়া গেছে, সমস্যা আপনারই। আমার মামা অভিযুক্ত দোকানটিতে অভিযান চালানোর অনুরোধ করলে এসআই উল্টো আমাকে থানায় তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে ট্র্যাকিং খরচের কথা বলে আমার কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেন।"

​আইন প্রয়োগকারী সংস্থার এমন আচরণে চরম আর্থিক ক্ষতি ও মানসিক হয়রানির বিচার দাবি করেছেন এই শিক্ষার্থী।

​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই মেহেদী হাসান টিটু বলেন, "চট্টগ্রামে এক নারীর বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আইফোন চুরির ঘটনায় ডিবি পুলিশ আমাকে মোবাইল উদ্ধারের দায়িত্ব দেয়। সেই নির্দেশনা অনুযায়ী আমি মোবাইলটি উদ্ধার করেছি।"

​তবে বৈধভাবে ক্যাশ মেমো দিয়ে কেনা মোবাইল গ্রাহকের ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি। উল্টো নিজেকে সরকারি দলের এক শীর্ষ নেতার স্বজন পরিচয় দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

​মোবাইল ট্র্যাকিংয়ের নামে ১৭ হাজার টাকা নেওয়ার বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ট্র্যাকিংয়ের কথা বলে টাকা নেওয়ার কোনো সুযোগ পুলিশের নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network