আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পেলেন ছানোয়ার হোসেন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 113
ছবির ক্যাপশন : কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পেলেন ছানোয়ার হোসেন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মো. ছানোয়ার হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশে স্থানীয় সরকার বিভাগের ১৬ আগস্টের প্রজ্ঞাপনের আলোকে পদোন্নতিপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ও উপজেলা সহকারী প্রকৌশলীদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়।

এরই অংশ হিসেবে মো. ছানোয়ার হোসেনকে কালিহাতী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ক্ষমতাসহ উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ষষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা প্রকৌশলী পদে নতুন কোনো কর্মকর্তাকে পদায়ন না করা পর্যন্ত মো. ছানোয়ার হোসেন অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ফলে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উপজেলা প্রকৌশলীর দাপ্তরিক ও আর্থিক কার্যক্রমও পরিচালনা করবেন।

এলজিইডির স্মারক নম্বর ৪৬.০২.০০০০.০০১.০০০.১২.০০০২.২৬-৮৯৫৮-এর মাধ্যমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মো. ছানোয়ার হোসেন কালিহাতী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপজেলা সহকারী প্রকৌশলী (চ.দা.) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় এখন থেকে তিনি একই কার্যালয়ে সহকারী প্রকৌশলীর পাশাপাশি উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network