আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ফেনী থেকে চট্টগ্রামে নেওয়ার পথে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 66
ছবির ক্যাপশন : ফেনী থেকে চট্টগ্রামে নেওয়ার পথে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩


চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে একটি পিকআপ ভ্যান থেকে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-৭।

আটক ব্যক্তিরা হলেন—খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা এলাকার মো. নুর আলম (৩৩), মো. শেখ ফরিদ (৩৬) এবং ফেনী সদর উপজেলার মটুয়া এলাকার মো. শফিউল আলম ভূঞা (৩৪)।

এসআরবি-৭ জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে বিদেশি মদ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

একপর্যায়ে সন্দেহভাজন পিকআপ ভ্যানটি চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ির চালকসহ সামনের আসনে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে এসআরবি-৭-এর সদস্যরা তাদের আটক করেন।

এরপর পিকআপ ভ্যানটির পেছনে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের ধরন ও পরিমাণের বিস্তারিত তথ্য আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে এসআরবি-৭।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার কথা জানিয়েছেন।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমদ জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network