আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ সম্পূর্ণ নিজ যোগ্যতায়, সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন : জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ সম্পূর্ণ নিজ যোগ্যতায়, সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন


​নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশ সরকারের কোনো সুপারিশ বা প্রভাবে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব মেধা ও যোগ্যতার জোরে জাতিসংঘে চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি স্পষ্ট করেন, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দূরতম কোনো সম্পৃক্ততা নেই।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউইয়র্ক সফর নিয়ে বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, জাতিসংঘের নিজস্ব সুনির্দিষ্ট নিয়মকানুন এবং নির্বাহী কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস টিমের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনভাবে এই আন্তর্জাতিক নিয়োগটি সম্পন্ন হয়েছে। জাইমা রহমানের নিয়োগের প্রক্রিয়া ও যাবতীয় আর্থিক সুবিধাদি জাতিসংঘ সরাসরি বহন করে। যে কেউ চাইলে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পদের যাবতীয় তথ্য ও নিয়োগের স্বচ্ছতা যাচাই করতে পারবেন।

​জাতিসংঘের পেশাগত কাঠামোর বর্ণনা দিয়ে তিনি বলেন, “জাতিসংঘের প্রফেশনাল কাঠামোতে ‘পি-১’ হলো নতুন স্নাতকদের জন্য, ‘পি-২’-এর জন্য ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং ‘পি-৩’ পদের জন্য অন্তত পাঁচ বছরের মধ্যবর্তী পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন হয়। ব্যারিস্টার জাইমা রহমান তার মেধা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিরপেক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ‘পি-৩’ পদে নিযুক্ত হয়েছেন। তার পেশাগত প্রোফাইলের সাথে পদটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”

​অতীতে রাজনৈতিক বা পারিবারিক প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মিশনে পদায়নের সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাইমা রহমান সরকারি কোনো প্রতিনিধিদলেও অন্তর্ভুক্ত ছিলেন না। সম্পূর্ণ নিজস্ব পেশাগত সক্ষমতায় তিনি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় নিজের জায়গা করে নিয়েছেন।

​নিয়োগ নিয়ে যেকোনো ধরনের রাজনৈতিক অপপ্রচার এড়িয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশির নিজস্ব মেধার জোরে এমন অবস্থানে পৌঁছানোকে রাজনীতিতে না জড়িয়ে বরং সাধুবাদ জানানো উচিত।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network