আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বর্ণাঢ‍্য আয়োজনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক-২০২৬ উদযাপিত।

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : বর্ণাঢ‍্য আয়োজনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক-২০২৬ উদযাপিত।

নিজস্ব প্রতিবেদক  |   বাস্তব কন্ঠ

স্টারলিং হাইটস, মিশিগান: নানা আনন্দ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন-এর রজত জয়ন্তী এবং বার্ষিক পিকনিক-২০২৬। গত ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার স্টারলিং হাইটস সিটির ঐতিহ্যবাহী “জেমস সি নেলসন পার্কে” দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনের সভাপতি জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও এডভোকেট দীপক চৌধুরীর যৌথ পরিচালনায় দুপুর ৩টায় অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। হাজী আব্দুর রকিবের কোরআন তেলাওয়াতের পর ২৫টি রঙিন বেলুন ও প্ল্যাকার্ড উড়ানো এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নতুন প্রজন্মের নেতৃত্বকে এগিয়ে আসার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংগঠনকে সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, ডিজিএম জয়নাল আহমদ, ফিটজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি সদস্য খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, অধ্যাপক আমিনুল হক, তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূইয়া, অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন, আব্দুর রহিম এবং কাউন্সিলম্যান কামরুল হাসান।

​মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর এম মোস্তফা কামাল, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লিমা, এডভোকেট আজম মাসুম, ফয়সল ইসলাম, ফয়সল আহমদ, সাব্বির খান, খোকন আহমদ, আলী রাজা রাজু, সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ, সালেহ রাজেল ও আব্দুল বাছিত। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা রাখেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে লন্ডন থেকে যোগ দেন বদরুল আলম।

​এছাড়া গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সপরিবারে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন। মহিলা নেতৃবৃন্দের অংশগ্রহণ ও উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

​অনুষ্ঠানের তৃতীয় পর্বে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য ২৫টি ভিন্ন ভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ মোট ১০০ জনের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের ২৮তম বার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে পৃথক দুটি কেক কাটা হয়। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল আকর্ষণীয় ‘রাফেল ড্র’, যেখানে বিজয়ী ২৫ জনকে রেফ্রিজারেটর, টেলিভিশন ও ল্যাপটপসহ মোট ১৫টিরও বেশি আকর্ষণীয় পুরষ্কার উপহার হিসেবে দেওয়া হয়।

​সমাপনী বক্তব্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “সংগঠনের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। সকল স্তরের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলেই আজকে এই সফল উদযাপন সম্ভব হয়েছে।”

​তিনি সিলেট জেলার চার উপজেলা—জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের প্রবাসীদের সমন্বয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সূচনালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অবদান রাখা সকল নেতৃবৃন্দের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, ঐতিহ্য ও সমৃদ্ধি কামনা করে তিনি রজত জয়ন্তী পুনর্মিলনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network