আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০ মামলা বিচারাধীন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 84
ছবির ক্যাপশন : ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০ মামলা বিচারাধীন

বিশেষ প্রতিবেদক | বাস্তব কন্ঠ

গ্রামীণ কল্যাণকে ঘিরে করসংক্রান্ত মামলায় হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণকে প্রায় ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের পর জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও কয়েক ডজন মামলা উচ্চ আদালত ও শ্রম আদালতে বিচারাধীন রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ড. ইউনূসের বিরুদ্ধে করসংক্রান্ত আরও ৩১টি মামলা বর্তমানে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবির পরিমাণ কয়েকশ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর বাইরে শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালেও ড. ইউনূসকে ঘিরে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। ফলে কর ও শ্রমসংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়াচ্ছে অন্তত ৫০টি।

গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলাগুলোর একটি অংশের সূত্রপাত ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়। ওই সময়ের মামলাগুলোর কয়েকটির বর্তমান সরকারের আমলে নিষ্পত্তি হওয়া নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এসব ঘটনাকে ভিন্নভাবে দেখছেন। তাঁর দাবি, ড. ইউনূসকে নিয়ে এক ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ চলছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারও আগের সরকারের পথ অনুসরণ করছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের অবস্থান হলো—আদালতের রায় ও আইনি প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই সিদ্ধান্তই অনুসরণ করতে হবে।

গ্রামীণ কল্যাণকে কর পরিশোধের নির্দেশ দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

আইনজীবীদের মতে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মামলার আইনি অবস্থান, কর নির্ধারণের ভিত্তি এবং পরবর্তী করণীয় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ফলে বিষয়টি এখন উচ্চ আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network