আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৮০

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৮০


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৮ জন নারী। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন রোগীর মধ্যে ৫৪ জন পুরুষ ও ২৬ জন নারী। এর মধ্যে জেলা হাসপাতালে ৬৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন, শিবগঞ্জে ৭৮ জন, গোমস্তাপুরে ৪৬ জন, নাচোলে ৩৪ জন এবং ভোলাহাটে ৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে চিকিৎসা শেষে ৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে সুরক্ষা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি ব্যবহার করতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network