আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কালিহাতীতে জমি নিয়ে বিরোধ: ভাঙচুরের অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 95
ছবির ক্যাপশন : কালিহাতীতে জমি নিয়ে বিরোধ: ভাঙচুরের অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত পরিবারের সংবাদ সম্মেলন


​নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুরের যে অভিযোগ উঠেছে, তাকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে অভিযুক্ত পরিবার। প্রকৃত ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

​শনিবার (১০ অক্টোবর) বিকেলে কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সাতুটিয়া গ্রামে সাড়ে চার শতাংশ বসতবাড়ির জমি ৮ লাখ ৪১ হাজার ৭০০ টাকায় বায়না করা হয়। এর মধ্যে ৬ লাখ ৫ হাজার টাকা পরিশোধ করার পর গত ২০২৪ সালের ২২ অক্টোবর জমির মালিক মোছা. সালমা আক্তার ও মো. শফিকুল ইসলাম শাকিল আহমেদ রাজনের কাছে বায়নাপত্র সম্পাদন করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বায়না করা জমির চূড়ান্ত দলিল করে দেওয়া হচ্ছে না।

​অভিযোগ করা হয়, রাজনের চাচা নজরুল ইসলামের মেয়ে মোছা. লাভলী আক্তার, শহিদুল ইসলাম আজিজ, আবু সাঈদ ও মোছা. জ্যোৎস্না আক্তারের প্ররোচনায় দলিল সম্পাদনের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

​সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, গত ১ অক্টোবর সকালে প্রতিপক্ষ নিজেদের ঘরের আসবাবপত্র ও বেড়া সরিয়ে ফেলে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। পরবর্তীতে শাকিল আহমেদ রাজন, চায়না, সুলতান ও আবু বাসারের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করানো হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন অভিযুক্তরা।

​সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ রাজনসহ শারমিন আক্তার, আব্দুল জলিল, রফিকুল ইসলাম রেজাক, চায়না আক্তার, খলিলুর রহমান ও সানিয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network