আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

‘বাংলাদেশে জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখাচ্ছে’: আইসা সভাপতি নেহা বোরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 34
ছবির ক্যাপশন :


​ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান আন্দোলনে সে দেশের তরুণেরা বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।

​সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় ভারতের প্রগতিশীল এই ছাত্রনেত্রী বাংলাদেশের তরুণদের অভূতপূর্ব ভূমিকার উচ্চসিত প্রশংসা করেন। ভিডিও বার্তাটি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

​ভিডিও বার্তায় বাংলাদেশের তরুণদের বিপ্লবী শুভেচ্ছা ও ‘লাল সালাম’ জানিয়ে নেহা বোরা বলেন, “আমরা জানি, আমাদের দেশে জেন-জি বা তরুণ প্রজন্মের যে আন্দোলন চলছে, তা প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে। তারাই আমাদের এই আন্দোলনের পথ দেখিয়েছে।”

​২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলনের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা যে সাহসী সংগ্রাম শুরু করেছিলেন, তার সঙ্গে ভারতের তরুণদের বর্তমান সংগ্রামের গভীর মিল রয়েছে। ভারতেও তরুণেরা আজ সমানভাবে গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছেন।

​ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে দুই দেশের তরুণদের অবস্থান তুলে ধরে আইসা সভাপতি বলেন, “বাংলাদেশের তরুণেরা যেভাবে মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, ভারতের তরুণেরাও একইভাবে সেখানে মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।”

​বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতের আন্দোলনরত তরুণদের জন্য পথপ্রদর্শক হিসেবে অভিহিত করে নেহা বোরা জোর দিয়ে বলেন, “আপনাদের লড়াই আর আমাদের দেশের তরুণদের চলমান লড়াই একই। আপনারা এই আন্দোলনে আমাদের পথ দেখিয়েছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network